📢 জরুরী নোটিশ
রেজাল্ট ২০২৫ ছুটির নোটিশ ম্যানেজিং কমিটি
Headmaster

মোঃ আলমগীর কবীর

অধ্যক্ষ


সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

দোগাছি, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
তারিখ: 21-02-2026
অধ্যক্ষ-এর বাণী
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম,
সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ১৯৯৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি এলাকার শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জ্ঞান দক্ষতা ও ব্যক্তিত্ববোধ অর্জনে শিক্ষা অপরিহার্য প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন যুগোপযোগী আধুনিক শিক্ষা ও দক্ষ শিক্ষক। মানসম্মত শিক্ষা একজন শিক্ষার্থীর মেধা মননের বহিঃপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করে। আর কারিগরি শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীকে দক্ষ চৌকস গড়ে তোলে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিণত করে সত্যিকারের সফল মানুষ হিসেবে। প্রতিষ্ঠা লগ্ন থেকে সমষপুর বি এম আই কলেজটি নীর বিছিন্ন নিষ্ঠা সততা একাগ্রতার সাথে এ মহান দায়িত্ব পালন করে আসছে।
আশা করি এ কলেজের শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সচেতনভাবে বহুমুখী কর্মকান্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যোগী হবে। সৃজনশীলতাও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্য বহির্ভূত জ্ঞান চর্চা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায় সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শালিত করব। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব ।সন্ত্রাস সাম্প্রদায়িকতা অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ জ্ঞান চর্চার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে অবদান রাখবে।
প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা আমাদের এই মহৎ প্রচেষ্টার অংশীদার। আপনাদের সন্তানের শিক্ষা ও উন্নতির জন্য আপনাদের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিয়মিত কলেজে এসে শিক্ষকদের সাথে মতবিনিময় করে শিক্ষার্থীদের অগ্রগতিতে খোঁজখবর নিতে পারেন। কিভাবে আমরা কাজ করলে আমাদের শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জনই করবে না বরং তারা আলোকিত, দায়িত্বশীল ও সাফল্যমন্ডিত ভবিষ্যতের পথিক হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন এবং আমাদের কলেজের এই কল্যাণমুখী প্রচেষ্টাকে কবুল করুন।

ধন্যবাদন্তে
মোঃ আলমগীর কবীর
অধ্যক্ষ,
সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট,
দোগাছি ,শ্রীনগ,র মুন্সিগঞ্জ।
মোবাইল: ০১৩০৯১৩৩১৭৪, ০১৯১১১৭৩১১১
Email: sbmi133174@gmail.com
Website: sbmi.edu.bd